Kolkata

রাজ্যে অ্যাকটিভ রোগী নামল ৪ হাজারের নিচে

একদিনে করোনায় রাজ্যে মৃত্যু হল ১ জনের। অন্যদিকে রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন নেমে গেল ৪ হাজারের নিচে। কমেছে নমুনা পরীক্ষাও।

কলকাতা : জানুয়ারির শেষে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০-র ঘরেই থাকছিল। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিনেই তা ২০০-র নিচে নেমে যায়। মাঝে ফের ২০০-র বেশিও হয় সংক্রমণ। তবে এখন তা ২০০-র নিচেই থাকছে। এদিন সংক্রমিত হয়েছেন ১৩৩ জন।

নমুনা পরীক্ষা এক ধাক্কায় প্রায় ৭ হাজার কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৩২টি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭২ হাজার ৭২৮ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪ হাজারের নিচে নেমে গেছে। কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬০ জনে।

জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। এরমধ্যে তা ১ জনেও নেমেছিল। এদিনও রাজ্যে মৃত্যু হয়েছে ১ জনের।

আগের দিনের চেয়ে ১ জন কম মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৩৩ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনা নেই। অর্থাৎ রাজ্যের সবচেয়ে করোনা বিধ্বস্ত ২ জেলায় এদিন কোনও মৃত্যুর খবর নেই।

রাজ্যে এদিন যে ১ জনের মৃত্যু হয়েছে তিনি পূর্ব বর্ধমানের বাসিন্দা ছিলেন। একদিনে ১ জনের মৃত্যু কিছুটা হলেও রাজ্যবাসীকে স্বস্তি দিয়েছে।

ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ অনেকটাই বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২৫৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৮ হাজার ৫৩৫ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.৫২ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।

অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

তুলা রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

তুলা রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃশ্চিক রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

ধনু রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

ধনু রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মকর রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মকর রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

কুম্ভ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মীন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মীন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026