Kolkata

রাজ্যে সাড়ে ৯৭ শতাংশে পৌঁছল সুস্থতার হার

একদিনে করোনায় রাজ্যে মৃত্যু হল ২ জনের। অন্যদিকে মৃতের সংখ্যা ২০০-র নিচে রয়েছে। সুস্থতার হার পৌঁছে গেল সাড়ে ৯৭ শতাংশে।

কলকাতা : জানুয়ারির শেষে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০-র ঘরেই থাকছিল। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিনেই তা ২০০-র নিচে নেমে যায়। মাঝে ২০০-র ওপরও যায় সংক্রমণ। তবে এখন তা ২০০-র নিচে থাকছে।

এদিন সংক্রমিত হয়েছেন ১৯০ জন। নমুনা পরীক্ষা আগের দিনের মতই হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ২০৪টি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭২ হাজার ৫৯৫ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬ জনে।

জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। এরমধ্যে তা ১ জনেও নেমেছিল। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ২ জনের।

আগের দিনের চেয়ে ১ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৩২ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ২ জনের মৃত্যু হয়েছে তা হয়েছে দক্ষিণের ২ জেলায়। রাজ্যে সবচেয়ে করোনা বিধ্বস্ত ২টি জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা। এদিন এই ২ জেলায় ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে।

অবশ্য এই ২ জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে রাজ্যের আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই। যা অবশ্যই রাজ্যবাসীকে অনেকটা স্বস্তি দিয়েছে।

ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ অনেকটাই বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২৬২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৮ হাজার ২৭৭ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন সাড়ে ৯৭ শতাংশ পার করেছে সুস্থতার হার। এদিন ৯৭.৫০ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।

অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

রাস্তায় গুটখার পিক ফেলার জের, জল দিয়ে সাফ করতে হল পর্যটকদের

প্রতিবেশি দেশে গিয়ে গুটখার পিক ফেলায় সে দেশের নাগরিকের প্রবল কটুকথার মুখে ভারতীয় পর্যটক। জল…

April 9, 2026

ভারতের আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে ঢেলে সাজছে রেল, পাখির চোখ ২০৩০

ভারতের আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করতে এবার বড় ভূমিকা নিচ্ছে রেল। ২০৩০-এর লক্ষ্যপূরণকে পাখির চোখ করেছে…

April 9, 2026

পদ্মফুলের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে রইল এক ব্যক্তি

যাত্রী সুরক্ষায় এক বড় সাফল্য পেল রেল। পদ্মের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে…

April 9, 2026

মেষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

বৃষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

মিথুন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026