Kolkata

রাজ্যে একদিনে মৃত ১, সংক্রমণ নামল ২০০-র নিচে

একদিনে করোনায় রাজ্যে মৃত্যু হল ১ জনের। অন্যদিকে সংক্রমিতের সংখ্যা ২০০-র নিচে রয়েছে। সুস্থতার হার পৌঁছে গেছে সাড়ে ৯৭ শতাংশের দরজায়।

কলকাতা : জানুয়ারির শেষে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০-র ঘরেই থাকছিল। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিনেই তা ২০০-র নিচে নেমে যায়। তারপর তা ২০০-র নিচেই থাকছিল। মাঝে ফের সংক্রমিতের সংখ্যা ২০০ পার করে। যা এদিন ফের কমেছে। নেমেছে ২০০-র নিচে। এদিন সংক্রমিত হয়েছেন ১৮৫ জন।

নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে হাজার দুয়েক কম হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ২২ হাজার ৫৫টি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭২ হাজার ৪০৫ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ১৬০ জনে।

জানুয়ারির শেষের দিকের একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। এরমধ্যে তা ১ জনেও নেমেছিল। এদিন তার পুনরাবৃত্তি হল।

এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ১ জনের। আগের দিনের চেয়ে ৩ জন কম মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৩০ জনে।

গত একদিনে রাজ্যে করোনায় যে ১ জনের মৃত্যু তা দক্ষিণবঙ্গে হয়নি। রাজ্যে সবচেয়ে করোনা বিধ্বস্ত ২টি জেলা কলকাতা ও উত্তর ২৪ পরগনাতেই মৃত্যুর খবর নেই। মৃত্যু নেই দক্ষিণবঙ্গ বা পশ্চিমের জেলাগুলিতে।

রাজ্যে এদিন যে ১ জন মাত্র ব্যক্তির প্রাণ কেড়েছে করোনা তা ঘটেছে জলপাইগুড়িতে। রাজ্যের আর কোনও জেলায় মৃত্যুর খবর নেই। যা অবশ্যই রাজ্যবাসীকে অনেকটা স্বস্তি দিয়েছে।

ক্রমশ কমতে থাকা মৃত্যু ও সংক্রমণ সংখ্যার জেরে এখন মানুষ অনেকটাই বাড়ির বাইরে কাজে বার হচ্ছেন। তবে অনেকের মুখে মাস্ক না থাকা কিছুটা হলেও চিন্তার কারণ হচ্ছে।

রাজ্যে একই সঙ্গে অনেক রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২৫৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৮ হাজার ১৫ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.৪৯ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। ক্রমশ কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা।

অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এ রাজ্যেও টিকাকরণের কাজ চলছে। এদিন থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ শুরু হয়ে গেল। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মকর রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

কুম্ভ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

মীন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 9, 2026

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026