Kolkata

দীর্ঘ সময় পর রাজ্যে একদিনে ২০০-র নিচে সংক্রমণ

রাজ্যে দৈনিক সংক্রমণ জানুয়ারিতে ২০০-র ঘরেই ছিল। ফেব্রুয়ারির প্রথম দিনেই কিন্তু তা দীর্ঘ সময় পর ২০০-র নিচে নেমে গেল। কমল একদিনে মৃত্যুও।

কলকাতা : জানুয়ারির শেষে রাজ্যে দৈনিক সংক্রমণ ২০০-র ঘরেই থাকছিল। কিন্তু ফেব্রুয়ারির প্রথম দিনেই তা ২০০-র নিচে নেমে গেল। যা বিগত অনেক মাসে দেখতে পাওয়া যায়নি। একদিনে সংক্রমণ এতটা নিচে নামেনি যতটা ফেব্রুয়ারির প্রথম দিনেই নামল।

এদিন রাজ্যে সংক্রমিত হয়েছেন ১৭৯ জন। নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে প্রায় ৭ হাজার কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ১৬৮টি।

রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষ ৭০ হাজার পার করেছে। এদিন সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭০ হাজার ১৭৭ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪২০ জনে।

জানুয়ারির শেষের দিকে একটা বড় সময় ১০-এর নিচেই থেকেছে রাজ্যে দৈনিক মৃত্যু। ফেব্রুয়ারির প্রথম দিনেও সেই ১০-এর নিচেই রইল মৃত্যু। বরং তা নেমে দাঁড়াল ৬ জনে।

গত একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ৬ জনের। আগের দিনের চেয়ে ৩ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ১৭৯টি।

গত একদিনে যে ৬ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ৪ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হুগলিতে ১ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। রাজ্যের বাকি জেলায় এদিন একজনও করোনায় প্রাণ হারাননি। যা অবশ্যই স্বস্তির বার্তা দিচ্ছে।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩০৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৪ হাজার ৫৭৮ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.২৬ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026