Kolkata

রাজ্যে একদিনে সংক্রমিতের সংখ্যা কমল

রাজ্যে দৈনিক সংক্রমণ মাসের শেষ দিনে কমে সেই ২০০-র ঘরেই ঢুকে পড়ল। নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৯ জন। গত একদিনে মৃত্যু হল ৯ জনের।

কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যে দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমে যায়। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। এখন টানা তা ৫০০-র নিচে থাকছে।

এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৯ জন। নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৪৬টি। রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষ ৭০ হাজারের দরজায় এসে দাঁড়িয়েছে। এদিন সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৯ হাজার ৯৯৮ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৩ জনে।

ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু। সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে নামে।

জানুয়ারির একটা বড় সময় ১০-এর নিচেই থাকল মৃত্যু। গত একদিনে মৃত্যু হয়েছে ৯ জনের। আগের দিনের মতই সমসংখ্যক মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ১৭৩টি।

গত একদিনে যে ৯ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ৩ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে উত্তর দিনাজপুরে ১ জন, হুগলিতে ১ জন, হাওড়ায় ২ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ১ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। রাজ্যের বাকি জেলায় এদিন একজনও করোনায় প্রাণ হারাননি।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩৩৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৪ হাজার ২৭২ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.২৪ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026