Kolkata

রাজ্যে একদিনে সংক্রমিত ৩১০ জন, মৃত ৯

রাজ্যে দৈনিক সংক্রমণ এদিন কিন্তু ৩০০-র ঘরে ফের ঢুকে পড়ল। গত একদিনে মৃত্যু হল ৯ জনের। কেবল ৫টি জেলাতেই মৃত্যু হয়েছে।

কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যে দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমে যায়। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। এখন টানা তা ৫০০-র নিচে থাকছে। গত ৫ দিন টানা তা ২০০-র ঘরে থাকার পর এদিন ফের তা ৩০০-র ঘরে ফিরেছে।

এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১০ জন। নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ১০৭টি। রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৯ হাজার ৭৬৯ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৭১ জনে।

ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু। সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে নামে। এখন জানুয়ারির শেষে তা টানা ১০-এর নিচেই থাকছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৯ জনের। আগের দিনের চেয়ে ২ জন বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ১৬৪টি।

গত একদিনে যে ৯ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ২ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ৩ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হুগলিতে ২ জন, হাওড়ায় ১ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ১ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। রাজ্যের বাকি জেলায় এদিন একজনও করোনায় প্রাণ হারাননি।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩৪১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। যার হাত ধরে এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৩ হাজার ৯৩৪ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.২২ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। রাজ্যে সুস্থতার হার প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

সিংহ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

কন্যা রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

তুলা রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

বৃশ্চিক রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

ধনু রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026

মকর রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026