বহুতল থেকে পড়ে তরুণীর মৃত্যু

বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। ঘটনাটি ঘটেছে মানিকতলা থানা এলাকার নতুনপল্লীতে। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, শনিবার ভোরের দিকে তাদের কাছে এক তরুণীর বহুতল থেকে পড়ে যাওয়ার খবর আসে। উজ্জ্বলা সরকার নামে ওই তরুণীর বাড়ির লোকের দাবি, প্রতিদিনই ভোরে ঘুম থেকে উঠতেন উজ্জ্বলা। এদিনও তিনি ভোরে উঠে বাথরুমে যান। তারপর আচমকাই তাঁরা কিছু পড়ে যাওয়ার আওয়াজ পান। পরিবারের দাবি, উজ্জ্বলা বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িও এসেছিলেন কয়েকদিন আগে। ইতিমধ্যেই উজ্জ্বলা সরকারের বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা বলা শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026