Kolkata

দীর্ঘ সময় পর রাজ্যে করোনায় একদিনে মৃত্যু কমে ৬

রাজ্যে দৈনিক সংক্রমণ এখন ৫০০-র নিচেই ঘোরাফেরা করছে। অন্যদিকে মৃত্যু ১০-এ নেমেছিল ২ দিন আগে। এবার তা আরও নেমে গেল। পৌঁছল ৬ জনে।

কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যে দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমে যায়। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। এখন টানা সেই অবস্থান ধরে রেখেছে সংক্রমণ। শুধু তাই নয়, ক্রমশ নিচে নামছে তা। যদিও গত দিনের তুলনায় এদিন সংক্রমণ কিছুটা বেড়েছে।

এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৪০৯ জন। গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা এদিন ৩ হাজারের মত কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ১০৪টি।

রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৬ হাজার ৪৮২ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৫ জন।

ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু।

সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে নামে গত কয়েকদিনে। কিন্তু এদিন উল্লেখযোগ্যভাবে কমল মৃত্যু।

গত একদিনে ৬ জনে নেমেছে দৈনিক মৃত্যু। আগের দিনের চেয়ে ৫ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৮০ জন।

গত একদিনে যে ৬ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ২ জন। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হুগলি, নদিয়া ও জলপাইগুড়িতে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। উল্লেখযোগ্যভাবে একদিনে মৃতের সংখ্যার পতন হল। যা অবশ্যই আশার আলো দেখাচ্ছে।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৫০৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৯ হাজার ৭২৭ জন। সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭.০৪ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026