Kolkata

রাজ্যে একদিনে সংক্রমণ নামল ৩০০-র ঘরে, ৯৭ শতাংশে সুস্থতা

রাজ্যে দৈনিক সংক্রমণ এদিন দীর্ঘদিন পর ৩০০-র ঘরে নেমে এল। এদিন সংক্রমিত হয়েছেন ৩৮৯ জন। অন্যদিকে সুস্থতার হার এদিন পৌঁছে গেল ৯৭ শতাংশে।

কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যে দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমে যায়। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। এখন টানা সেই অবস্থান ধরে রেখেছে সংক্রমণ। শুধু তাই নয়, ক্রমশ নিচে নামছে তা।

দীর্ঘদিন পর এদিন ৩০০-র ঘরে নেমেছে একদিনে সংক্রমণ। এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৮৯ জন। গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা এদিন প্রায় ৮ হাজার কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৮৭৫টি।

রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ৬৬১ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৯৩ জন।

ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু। সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে নামে গত কয়েকদিনে।

এদিন ১০ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। আগের দিনের চেয়ে ২ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩ জন।

গত একদিনে যে ১০ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ৫ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৩ জন এবং পশ্চিম বর্ধমানে ১ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা। কলকাতায় একদিনে ১ জনের মৃত্যু দীর্ঘদিন পর দেখতে পাওয়া গেল।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৫৬৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৮ হাজার ৭০৫ জন। সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে এদিন ৯৭ শতাংশে পৌঁছে গেল রাজ্যে সুস্থতার হার। এখন ঠিক ৯৭ শতাংশে দাঁড়িয়েছে রাজ্যে সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026