Kolkata

রাজ্যে একদিনে করোনায় মৃত্যু ১৬ জনের

রাজ্যে দৈনিক সংক্রমণ এখন ১ হাজারের নিচেই থাকছে। এদিন সংক্রমিত হয়েছেন ৬২৩ জন। কমেছে দৈনিক মৃত্যুও। রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের।

কলকাতা : নতুন বছরের দ্বিতীয় দিনেই রাজ্যে দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমে যায়। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। এখন টানা সেই অবস্থান ধরে রেখেছে সংক্রমণ।

এদিন নতুন করে সংক্রমিত হয়েছেন ৬২৩ জন। গত দিনের তুলনায় কিন্তু নমুনা পরীক্ষা এদিন ২ হাজারের মত কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৫৬০টি।

রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ৯৮ জন। এদিন রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২২৩ জন।

ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু। সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে নামে গত কয়েকদিনে।

এদিন ১৬ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। আগের দিনের চেয়ে ১ জন কম মানুষের প্রাণ কেড়েছে করোনা। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে এখন মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০ হাজার ২৬ জন।

গত একদিনে যে ১৬ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৫ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ৫ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হুগলিতে ২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, মুর্শিদাবাদে ১ জন এবং জলপাইগুড়িতে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

তবে আগের তুলনায় অনেকটাই কমেছে মৃত্যুর দাপট। ভারত জুড়েই কমেছে মৃত্যু। তুলনায় বরং এতটা কমেও পশ্চিমবঙ্গ এখনও ভারতের অন্য রাজ্যের চেয়ে একদিনে মৃত্যুর নিরিখে উপরের দিকেই রয়েছে।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৬৫৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৮৪৯ জন।

সুস্থ হয়ে ওঠা মানুষের হাত ধরে সামান্য বেড়েছে সুস্থতার হার। ৯৬.৯৪ শতাংশে দাঁড়িয়েছে রাজ্যে সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026