Kolkata

তৃণমূল ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা

নতুন বছরেও তৃণমূল ছাড়ার হিড়িক তুঙ্গে। মঙ্গলবার দল ছাড়লেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। দল ছাড়লেও এখনই বিধায়ক পদ ছাড়ছেন না তিনি।

কলকাতা : তৃণমূলে দল ছাড়ার হিড়িক অব্যাহত। নতুন বছরেও সেই প্রবণতা বজায় রইল। এবার ঘাসফুলের জন্য বড় ধাক্কা হল রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার দল থেকে পদত্যাগ।

তৃণমূল ছাড়ার কথা এদিন তিনি দলকে জানিয়ে দিয়েছেন। চিঠি দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রীকেও। মন্ত্রিত্বের দায়িত্বও আর পালন করতে পারবেন না তিনি। সেইসঙ্গে দলের হাওড়া জেলা সভাপতির দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন লক্ষ্মী।

লক্ষ্মীরতনের এই সরে দাঁড়ানোকে অবশ্য বিশেষ গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন লক্ষ্মী ভাল খেলোয়াড়, তিনি খেলাকে আরও সময় দিতে চান। তাই রাজনীতি থেকে সরে গিয়ে ক্রিকেটকে সময় দিতে চান লক্ষ্মী। যাকে মুখ্যমন্ত্রীও স্বাগত জানিয়েছেন। তিনি এও জানান যে চিঠি লক্ষ্মী তাঁকে পাঠিয়েছেন তাতে বিধায়ক পদ ছাড়ার কথা তিনি বলেননি।

মুখ্যমন্ত্রী বিষয়টিকে সহজভাবে নিলেও দলের অন্দরে কিন্তু কানাঘুষো চলছে। তৃণমূলের অনেকেরই প্রশ্ন তাহলে কী লক্ষ্মীরতন শুক্লাও বিজেপিতে যোগ দিতে চলেছেন।

যদিও সেটা এখনও পরিস্কার নয়। বিজেপির রাজ্য নেতৃত্ব অবশ্য লক্ষ্মী তাঁদের দলে এলে তাঁকে স্বাগত জানানো হবে বলেই জানিয়ে দিয়েছেন। কিন্তু লক্ষ্মীরতনের তরফে তেমন কোনও ইঙ্গিত নাকি এখনও যায়নি।

শুধুই কী ক্রিকেটকে সময় দিতে চাওয়া? নাকি লক্ষ্মীরতনের দল ছাড়ার পিছনে অন্য কোনও কারণ জড়িয়ে আছে? নিজের মত কাজ করতে পারছিলেন না তিনি। গোষ্ঠী কোন্দলের শিকার হচ্ছিলেন?

অন্তত লক্ষ্মীর ঘনিষ্ঠ মহল সূত্রে এমনই জানা যাচ্ছে। কিন্তু বিধানসভা ভোটের আগেই এভাবে তৃণমূল ছাড়ার হিড়িক ভোটে প্রভাব ফেলতে পারে কী? তৃণমূল নেতৃত্ব অবশ্য মনে করছে এতে কিছু যায় আসে না। দলে কোনও সমস্যা নেই। দল নিজের জায়গায় শক্তিশালী রয়েছে।

বিজেপি অবশ্য দাবি করছে তৃণমূলে ভাঙন শুরু হয়ে গেছে। এখন এমন খবরই পাওয়া যাবে। তৃণমূলে এ ভাঙন ঠিক ভোটের মুখেই কেন সে প্রশ্নও অবশ্য উঠছে।

তৃণমূলের অনেক নেতার প্রশ্ন এতদিনে কারও মনে হল না তাঁরা নানা বঞ্চনার শিকার। ঠিক ভোটের মুখেই এসে তাঁদের মনে হল!

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026