Kolkata

রাজ্যে দীর্ঘদিন পর ১ হাজারের নিচে সংক্রমণ

রাজ্যে দৈনিক সংক্রমণ দীর্ঘদিন পর ১ হাজারের নিচে নামল। গত কদিনে ১ হাজার থেকে ১ হাজার ২৫০-এর মধ্যে ঘোরাফেরা করছিল সংক্রমণ। এদিন তা হাজারের নিচে নেমে গেল।

কলকাতা : রাজ্যে ডিসেম্বরের শুরুতে ৩ হাজারের ঘরেই ছিল সংক্রমণ। পরে তা নেমে আসে ২ হাজারি ঘরে। তারপর তা দেড় হাজারের আশপাশে পাওয়া গেলেও গত কদিনে তা এক হাজার থেকে ১ হাজার ২৫০-এর মধ্যে নেমে আসে।

নতুন বছরের দ্বিতীয় দিনেই সংক্রমণ দীর্ঘদিন পর ১ হাজারের নিচে নেমে গেল। যা বিগত কয়েক মাসে দেখতে পাওয়া যায়নি। বছরের দ্বিতীয় দিনে রাজ্যে সংক্রমিত হয়েছেন ৮৬৩ জন।

গত দিনের তুলনায় কিন্তু নমুনা পরীক্ষা এদিন ১১ হাজার কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ২৮ হাজার ২৭৫টি। রাজ্যে এদিন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৪ হাজার ৭৯ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৮ জনে।

ডিসেম্বরের শুরুতে করোনায় মৃত্যু রাজ্যে ৫০-এর ঘরে ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। তারপর ৩০-এর ঘরে নেমেছিল মৃত্যু।

সেখান থেকে করোনায় রাজ্যে দৈনিক মৃত্যু ৩০-র নিচে নামে গত কয়েকদিনে। বছরের প্রথম দিনে ২৬ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। এদিন আগের দিনের চেয়ে ২ জন বেশি মানুষের প্রাণ গেছে করোনায়। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৬৬ জন।

গত একদিনে যে ২৮ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৮ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ১০ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ২ জন, নদিয়ায় ২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২ জন, বীরভূমে ২ জন, পশ্চিম বর্ধমানে ১ জন এবং মালদায় ১ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা গত দিনের চেয়ে সামান্য কমেছে। ১ হাজার ৪৪৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩৩ হাজার ৩০৫ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.২৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026