Kolkata

রাজ্যে সাড়ে ৯ হাজার পার করল করোনায় মৃত্যু

রাজ্যে দৈনিক সংক্রমণ এখন দেড় হাজারের আশপাশে ঘোরাফেরা করছে। আর মৃত্যুও নেমে এসেছে ৩০-এর ঘরে। এদিন করোনায় মৃত্যু সাড়ে ৯ হাজার পার করল।

কলকাতা : নভেম্বর জুড়ে রাজ্যে সংক্রমণ প্রথমে ৪ হাজার ও তারপর তা নেমে সাড়ে ৩ হাজারের আশপাশে ঘোরাফেরা করেছে। দৈনিক মৃত্যুও মূলত ঘুরেছে ৫০-এর ঘরেই। ডিসেম্বরের শুরুতে ৩ হাজারের ঘরেই ছিল সংক্রমণ। পরে তা নেমে আসে ২ হাজারি ঘরে।

গত ৩ দিনে আবার সংক্রমণ দেড় হাজারের আশপাশে ঘোরাফেরা করছে। রাজ্যে গত একদিনে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৯০ জন। গত দিনের তুলনায় কিন্তু নমুনা পরীক্ষা এদিন কমেছে।

এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ হাজার ৯১৩টি। রাজ্যে এদিন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪৩ হাজার ২১৪ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৯৩ জনে।

নভেম্বরে করোনায় দৈনিক মৃত্যু ঘোরাফেরা করেছে মূলত ৫০-এর ঘরে। ডিসেম্বরের শুরুতেও সেই ধারাই বজায় ছিল। তারপর তা ৪০-এর ঘরেই ওঠানামা করছিল। গত ৩ দিনে ৩০-এর ঘরে নেমেছে মৃত্যু।

পরপর ৩ দিনে ধাপে ধাপে নেমেছে মৃত্যু। ৩২ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। আগের দিনের চেয়ে ২ জন কম মানুষের প্রাণ গেছে করোনায়।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা এদিন সাড়ে ৯ হাজার পার করল। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫০৫ জন।

গত একদিনে যে ৩২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৯ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ৭ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৬ জন, হুগলিতে ২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন, পশ্চিম বর্ধমানে ২ জন এবং ঝাড়গ্রামে ২ জনের প্রাণ গেছে করোনায়। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা গত দিনের চেয়ে সামান্য কমেছে। ২ হাজার ৫৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদিন রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৫ লক্ষ ১৮ হাজার ৫১৬ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৫.৪৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026