Kolkata

রাজ্যে দৈনিক সংক্রমণ কমে আড়াই হাজারে

রাজ্যে দৈনিক সংক্রমণ গত একদিনে অনেকটা কমল। পৌঁছে গেল আড়াই হাজারি ঘরে। অন্যদিকে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের।

কলকাতা : নভেম্বর জুড়ে রাজ্যে সংক্রমণ প্রথমে ৪ হাজার ও তারপর তা নেমে সাড়ে ৩ হাজারের আশপাশে ঘোরাফেরা করেছে। দৈনিক মৃত্যুও মূলত ঘুরেছে ৫০-এর ঘরেই। ডিসেম্বরে পড়ে ৩ হাজারের ঘরেই ছিল সংক্রমণ। পরে তা নেমে আসে ২ হাজারি ঘরে। প্রতিদিন সামান্য করে হলেও কমছে সংক্রমণ।

রাজ্যে গত একদিনে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৫৮০ জন। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ২১৮ জন। রাজ্যে এদিন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৭৯৫ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২ হাজার ৫৭৩ জনে।

নভেম্বরে করোনায় দৈনিক মৃত্যু ঘোরাফেরা করেছে মূলত ৫০-এর ঘরে। ডিসেম্বরে পড়েও ধারা একই রইল। তবে ডিসেম্বরে ৪০-এর ঘরেই মূলত পাওয়া যাচ্ছে দৈনিক মৃতের সংখ্যা। গত একদিনে ৪৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে ৩ জন বেশি মানুষের প্রাণ গেছে করোনায়।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫৭ জন। গত একদিনে যে ৪৭ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১১ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ১২ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন, পূর্ব মেদিনীপুরে ৩ জন, পশ্চিম মেদিনীপুরে ৩ জন ও মুর্শিদাবাদে ৩ জনের প্রাণ গেছে করোনায়।

২ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, নদিয়া ও হুগলিতে। কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং হাওড়ায় ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা গত দিনের চেয়ে বেড়েছে। ২ হাজার ৯৯৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯০ হাজার ১৬৫ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৯৪ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026