Kolkata

একদিন কমে উত্তর ২৪ পরগনায় মৃত্যু লাফিয়ে বাড়ল

রাজ্যে সংক্রমণ প্রতিদিনই সামান্য করে কমছে। দৈনিক সংক্রমণের চিত্র বলছে তা ক্রমশ নিম্নমুখী। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিন কমে লাফিয়ে বেড়ে গেল করোনায় মৃত্যু।

কলকাতা : নভেম্বর জুড়ে রাজ্যে সংক্রমণ প্রথমে ৪ হাজার ও তারপর তা নেমে সাড়ে ৩ হাজারের আশপাশে ঘোরাফেরা করেছে। দৈনিক মৃত্যুও মূলত ঘুরেছে ৫০-এর ঘরেই।

ডিসেম্বরে পড়ে ৩ হাজারের ঘরেই রয়েছে সংক্রমণ। গত একদিনে ৩ হাজার ২০৬ জন নতুন রোগী পাওয়া গিয়েছে রাজ্যে। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৩৫১টি। গত দিনের তুলনায় সামান্য বেড়েছে নমুনা পরীক্ষা।

রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৯৬ হাজার ৫২২ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৫ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। নভেম্বরে করোনায় দৈনিক মৃত্যু ঘোরাফেরা করেছে মূলত ৫০-এর ঘরে। ডিসেম্বরে পড়েও ধারা একই রইল।

গত একদিনে ৫২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে ৩ জন বেশি মানুষের প্রাণ গেছে করোনায়। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬২৮ জন।

গত একদিনে যে ৫২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১১ জন। উত্তর ২৪ পরগনায় আগের দিন যেখানে মৃত্যু কমে হয়েছিল ৫ জন, সেখানে তার পরদিনই তা লাফিয়ে বেড়ে পৌঁছে গেল ১৭ জনে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন, হাওড়ায় ৩ জন, মুর্শিদাবাদে ৩ জন এবং দার্জিলিংয়ে ৩ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

নদিয়ায় ২ জন ও পূর্ব মেদিনীপুরে ২ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সামান্য কমেছে। ৩ হাজার ২১৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৩ হাজার ৮৪৯ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৪২ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026