Kolkata

খুলে গেল মাঝেরহাট সেতু, দেরির জন্য কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

অবশেষে প্রতীক্ষার অবসান হল। খুলে গেল মাঝেরহাট সেতু। ২০১৮ সালের সেপ্টেম্বরে ভেঙে পড়ে সেতুটির একটা অংশ। তারপর তা পুরো ভেঙে নতুন করে গড়া হল।

কলকাতা : ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর। বিকেল বেলা একটা খবরে গোটা রাজ্যবাসী স্তম্ভিত হয়ে যান। মাঝেরহাট সেতু মাঝখান থেকে নিচে নেমে গেছে। মুখ থুবড়ে রয়েছে একটি মিনিবাস সহ অনেক গাড়ি।

হৈহৈ পড়ে যায়। মুখ্যমন্ত্রী বাইরে ছিলেন। তিনি দ্রুত হাজির হন কলকাতায়। যান পরিস্থিতি পরিদর্শনে। তারপর স্থির হয় পুরো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণ করা হবে।

ব্রিজ নির্মাণের কাজও শুরু হয়। তলা দিয়ে গেছে রেল লাইন। তাই রেলের সঙ্গেও কথাবার্তার পাশাপাশি তাদের কাছ থেকে দরকারি ছাড়পত্র নেওয়া হয়।

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় বেহালার বাসিন্দারা চরম হয়রানির শিকার হন। অবশেষে ২ বছর ৩ মাস পর বৃহস্পতিবার খুলে গেল নতুন মাঝেরহাট ব্রিজ। যার নামকরণ হয়েছে জয় হিন্দ সেতু।

বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেতুটি কেবল দিয়ে ধরে রাখা হয়েছে। ৮৪টি মোটা কেবল ব্যবহার হয়েছে এই সেতুকে ধরে রাখতে। কেবলগুলি আনা হয়েছে সুইৎজারল্যান্ড থেকে। এমন ভাবে কেবল দিয়ে ব্রিজ ধরে রাখা কলকাতার মধ্যে এই প্রথম।

সেতুটি আগের চেয়ে চওড়া হয়েছে। ১৬ মিটার চওড়া হয়েছে নতুন ব্রিজটি। পুরো ব্রিজ ৬৩৬ মিটারের। ৪ লেনের রাস্তা তৈরি হয়েছে ব্রিজে। যাওয়া ও আসার পথ আলাদা। মাঝে ডিভাইডার রয়েছে।

সেতুর মাঝামাঝি পৌঁছলে সেখানে কেবল দিয়ে ব্রিজটি ধরে রাখা হয়েছে। পরপর কেবল গেছে পাইপের মধ্যে দিয়ে। জানা গেছে এই সেতুটি আগের সেতুর চেয়ে বেশি ভার বহনে সক্ষম। এছাড়াও রয়েছে বিশেষ সেন্সর।

এই ব্রিজের পক্ষে বেশি ভারী গাড়ি এই ব্রিজে উঠলেই সেই খবর পৌঁছে যাবে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে। তাঁদের মোবাইলে খবর যাবে। তাতে তাঁরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সেতু জুড়ে থাকছে নজরদারির জন্য ক্যামেরাও।

ব্রিজের উদ্বোধন করে এদিন মুখ্যমন্ত্রী রেলের দিকে আঙুল তোলেন। রেলের টালবাহানাতেই ৯ মাস দেরি হয়েছে বলে দাবি করেন তিনি। তবে পুরো দেরির জন্য আসলে কেন্দ্রকে দায়ী করেন মুখ্যমন্ত্রী।

এদিন পুরো ব্রিজ ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম প্রমুখ।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026