ফের কলকাতার বুকে তরুণীকে অপহরণের চেষ্টা

রাত আটটা। চেতলার সবজি বাজার এলাকায় লোকজনের ভিড় চোখে পড়ার মতন। সেখানে রাস্তার ধারে একটি ট্যাক্সি এসে থামে। ট্যাক্সির সামনে দিয়েই যাচ্ছিলেন এক তরুণী। আচমকাই ট্যাক্সি থেকে ২ জন নেমে তাঁকে টানা হেঁচড়া করে গাড়িতে তোলার চেষ্টা শুরু করে। আতঙ্কে চেঁচাতে শুরু করেন ওই তরুণী। তরুণীর গলা পেয়ে এবার আশপাশের লোকের টনক নড়ে। কিছু একটা গণ্ডগোল বুঝে ছুটে আসেন তাঁরা। ঘিরে ফেলা হয় ২ অপহরণকারীকে। তরুণীকে মুক্ত করে শুরু হয় প্রহার। এরমধ্যেই সাগরেদ পালাতে সক্ষম হলেও পাণ্ডাকে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম লালবাবু। এলাকায় দুষ্কৃতী হিসাবে তার পরিচিতি আছে। যে ট্যাক্সিতে করে তারা এসেছিল তা কিছুদিন আগে ভবানীপুর এলাকা থেকে চুরি গিয়েছিল। লালবাবুর সাগরেদের খোঁজ শুরু করেছে পুলিশ।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026