Kolkata

রাজ্যে সুস্থতার হার ৯৩ শতাংশে পৌঁছে গেল

রাজ্যে সুস্থতার হার এবার ঢুকে পড়ল ৯৩ শতাংশের ঘরে। প্রসঙ্গত দেশের সুস্থতার হারও ৯৩ শতাংশের ঘরেই রয়েছে। রাজ্যে মৃতের সংখ্যা ৫০-এর ঘরেই থেকে যাচ্ছে।

কলকাতা : এ রাজ্যে সংক্রমণ অক্টোবর ও নভেম্বরে বেড়েছে। দৈনিক মৃত্যু টানা ৫০-এর ঘরে থাকার পর মাঝে তার একটা নিম্নমুখী প্রবণতা নজর কাড়ে। কিন্তু ফের তা এখন ঘুরছে ৫০-এর ঘরে।

এদিকে ৪ হাজারের ওপর চলে যাওয়া সংক্রমণ এখন সাড়ে ৩ হাজারের ওপর ঘোরাফেরা করছে। ৩ হাজার ৫০৭ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে।

গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৭১৩টি। সামান্য বেড়েছে নমুনা পরীক্ষা। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭০ হাজার ৪৯৮ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৭০ জনে।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। টানা ৫০-এর ঘরেই ঘুরে বেড়াচ্ছিল মৃত্যু। গত কয়েকদিনে অবশ্য তার একটা নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছিল। তবে এখন তা ফের ৫০-এর ঘরে ঘুরপাক খাচ্ছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৫২ জনের। আগের দিনের চেয়ে ১ জন বেশি মানুষের প্রাণ গেছে করোনায়। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২২৪ জন।

গত একদিনে যে ৫২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১২ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১২ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৬ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ২ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, মালদা, নদিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও হুগলিতে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ৫৩৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৭ হাজার ৬০৪ জন।

এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার ৯৩ শতাংশের ঘরে পৌঁছে গেছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৩.০১ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026