Kolkata

রাজ্যে করোনায় মৃত্যু ৮ হাজার পার করল

রাজ্যে করোনায় প্রাত্যহিক মৃত্যু ঘুরছে ৫০-এর ঘরে। এবার রাজ্যে মোট করোনায় মৃত্যু পার করে গেল ৮ হাজারের অঙ্ক। এখনও প্রতিদিনই বেড়ে চলেছে মৃত্যু।

কলকাতা : এ রাজ্যে সংক্রমণ অক্টোবর ও নভেম্বরে বেড়েছে। দৈনিক মৃত্যুও প্রায় একই জায়গায় ঘোরাফেরা করেছে। কখনও এক-দুজন বেশি তো কখনও এক-দুজন কম। অক্টোবরের পর নভেম্বরেও ছবিটা প্রায় একই থেকেছে। এদিন তা ৮ হাজার অঙ্ক পার করে গেল।

এদিকে ৪ হাজারের ওপর চলে যাওয়া সংক্রমণ এখন সাড়ে ৩ হাজারের ওপর ঘোরাফেরা করছে। ৩ হাজার ৫৯১ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে।

গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৬৫৩টি। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ৩৬১ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৫ হাজার ২০৭ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। টানা ৫০-এর ঘরেই ঘুরে বেড়াচ্ছে মৃত্যু। গত একদিনে মৃত্যু হয়েছে ৪৯ জনের। আগের দিনের চেয়ে ৪ জন কম মানুষের প্রাণ গেছে করোনায়।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ হাজার পার করল। সংখ্যাটা দাঁড়িয়েছে ৮ হাজার ২৫ জন। গত একদিনে যে ৪৯ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১২ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন, হুগলিতে ৩ জন এবং পূর্ব মেদিনীপুরে ৩ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

করোনায় ২ জন করে মানুষের প্রাণ গেছে কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে। এছাড়া দক্ষিণ দিনাজপুর ও পূর্ব বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ৭২৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ১২৯ জন।

এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯২.৭২ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026