নবান্ন, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
নিজের ফোন থেকে নবান্নে বোমা রয়েছে বলে উড়ো ফোন করে পুলিশ ডিপার্টমেন্টের মাথার চুল খাড়া করে দিয়েছিল অনিরুদ্ধ ঘোষ। কিন্তু শেষ রক্ষা হয়নি। ফোন করার মাত্র ২ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় কালীঘাটে তার নিজের বাড়ি থেকেই। তাকে জিজ্ঞাসাবাদ করে উড়ো ফোনের আসল কারণ খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। রবিবার রাত ৯টা নাগাদ লালবাজারে ১০০ ডায়াল করে অনিরুদ্ধ ঘোষ জানান নবান্নে বোমা রাখা আছে। যে কোনও মুহুর্তে তা ফাটবে। ফোন আসার সঙ্গে সঙ্গে নবান্নে হাজির হন পুলিশ কর্তারা। আসে বম্ব স্কোয়াড। কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি। এদিকে পুলিশের একটি দল ফোনের টাওয়ার লোকেশন দেখে বুঝতে পারে কে ফোন করেছে। কোথা থেকে ফোন এসেছে। সেইমত তারা রাত ১১টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে অনিরুদ্ধ ঘোষকে পাকড়াও করেন।
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…