Kolkata

রাজ্যে কমেও ফের বেড়ে গেল সংক্রমণ

রাজ্যে সংক্রমণ ৩ হাজারের ঘর থেকে নামার পরিস্থিতি তৈরি হয়েও ফের লাফ দিয়ে গত একদিনে বেড়ে গেল। তবে এদিন সুস্থতার হারও বেড়ে ৯২ শতাংশের ঘরে ঢুকেছে।

কলকাতা : দেশে সংক্রমণ ও মৃত্যু ক্রমশ কমার দিকে। যদিও এ রাজ্যে সংক্রমণ অক্টোবর ও নভেম্বরে বেড়েছে। দৈনিক মৃত্যুও প্রায় একই জায়গায় ঘোরাফেরা করেছে। কখনও এক-দুজন বেশি তো কখনও এক-দুজন কম। অক্টোবরের পর নভেম্বরেও ছবিটা প্রায় একই থেকেছে। ৪ হাজারের ওপর চলে যাওয়া সংক্রমণ রবিবার ও সোমবার ২ দিনে উল্লেখযোগ্যভাবে কমার দিকে ছিল। ২ হাজারের ঘরে ঢুকে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সেখান থেকে ফের গত একদিনে লাফ দিয়ে বেড়ে গেল সংক্রমণ। ৩ হাজার ৬৫৪ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে।

নমুনা পরীক্ষা বাড়তেই সংক্রমণের চেহারা গেল বদলে। গত একদিনে ৬ হাজারের মত বেড়ে নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ২৩৮টি। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ২১৭ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ১১১ জনে।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। টানা ৫০-এর ঘরেই ঘুরে বেড়াচ্ছে মৃত্যু। গত একদিনে মৃত্যু হয়েছে ৫২ জনের। আগের দিনের চেয়ে ১ জন কম মানুষের প্রাণ গেছে করোনায়। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৬ জন।

গত একদিনে যে ৫২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। মৃত্যুর নিরিখে এদিন কলকাতাকে ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, হাওড়ায় ৪ জন ও পশ্চিম মেদিনীপুরে ৩ জন মানুষের প্রাণ গেছে করোনায়। ২ জন করে মানুষের প্রাণ গেছে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা ও নদিয়ায়। এছাড়া দক্ষিণ দিনাজপুর, বীরভূম ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনেও আরও বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৪ হাজার ৩৮৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এদিন।

রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩ হাজার ৩৪০ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার ৯২ শতাংশ পার করেছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯২.০৪ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026