Kolkata

রাজ্যে ৪ লক্ষ পার করল সংক্রমণ

সংক্রমণ থেকে মৃত্যু, গত দিন আর এদিনের সংখ্যা প্রায় একই জায়গায় রয়ে গেল রাজ্যে। রাজ্যে এদিন সংক্রমণ ৪ লক্ষের গণ্ডি পার করে গেল।

কলকাতা : দেশে সার্বিকভাবে অক্টোবরে সংক্রমণ ও মৃত্যু কমেছে। কিন্তু অক্টোবরে এ রাজ্যের ছবিটা ঠিক উল্টো এসেছে। সংক্রমণ তার উর্ধ্বমুখী প্রবণতাই ধরে রেখেছে। দৈনিক মৃত্যুও প্রায় একই জায়গায় ঘোরাফেরা করছে। কখনও এক-দুজন বেশি তো কখনও এক-দুজন কম। ৪ হাজারের ওপর চলে যাওয়া সংক্রমণ এখন খাতায় কলমে ৪ হাজারের নিচে হলেও তা ৪ হাজারের একদম দরজায় ঘোরাফেরা করছে।

গত একদিনে ৩ হাজার ৯২৮ জন নতুন রোগী পাওয়া গিয়েছে। আগের দিনও প্রায় একই অবস্থায় ছিল সংক্রমিতের সংখ্যা। উৎসবের মরসুমে সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

এদিন রাজ্যে সংক্রমণ ৪ লক্ষ পার করে গেল। গত একদিনে নমুনা পরীক্ষা সামান্য কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ২২৭টি। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১ হাজার ৩৯৪ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮৮ জনে।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। আগের দিনের চেয়ে ৩ জন বেশি। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৩৫ জন।

গত একদিনে যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ২০ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে নদিয়ায় ৪ জন, হুগলিতে ৪ জন, হাওড়ায় ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন এবং দার্জিলিংয়ে ২ জন মানুষের প্রাণ গেছে করোনায়।

এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনেও ৪ হাজারের ওপর মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৪ হাজার ৩৩৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার ৭১ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় রাজ্যে সুস্থতার হার আরও বেড়েছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৯.৪৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026