Kolkata

রাজ্যে করোনায় মৃত্যু ৭ হাজার পার করল

সংক্রমণ থেকে সুস্থতা থেকে মৃত্যু, গত দিন আর এদিনের সংখ্যা প্রায় একই জায়গায় রয়ে গেল রাজ্যে। তবে এদিন মৃত্যু ৭ হাজার পার করল।

কলকাতা : দেশে সার্বিকভাবে অক্টোবরে সংক্রমণ ও মৃত্যু কমেছে। কিন্তু অক্টোবরে এ রাজ্যের ছবিটা ঠিক উল্টো এসেছে। সংক্রমণ তার উর্ধ্বমুখী প্রবণতাই ধরে রেখেছে। মৃত্যুও রাজ্যে দৈনিক ৬০-এর আশপাশেই দৈনিক ঘুরে বেড়াচ্ছে। কখনও এক-দুজন বেশি তো কখনও এক-দুজন কম।

৪ হাজারের ওপর চলে যাওয়া সংক্রমণ এখন খাতায় কলমে ৪ হাজারের নিচে হলেও তা ৪ হাজারের একদম দরজায় ঘোরাফেরা করছে। গত একদিনে ৩ হাজার ৯৮১ জন নতুন রোগী পাওয়া গিয়েছে। আগের দিনও প্রায় একই অবস্থায় ছিল সংক্রমিতের সংখ্যা।

উৎসবের মরসুমে সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা সামান্য বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ১৭৬টি। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ৫৮৯ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৪৩ জনে।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৬ জনের। আগের দিনের চেয়ে ১ জন কম। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৭ হাজার পার করেছে। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৩ জন।

গত একদিনে যে ৫৬ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১২ জন। উত্তর ২৪ পরগনা মৃত্যুর নিরিখে কলকাতাকে টপকে গেছে এদিন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হুগলিতে ৬ জন, হাওড়ায় ৫ জন, নদিয়ায় ৩ জন, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ৩ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

২ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়া দার্জিলিং ও বীরভূমে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনেও ৪ হাজারের ওপর মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিন ৪ হাজার ৫৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪২ হাজার ১৩৩ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় সুস্থতার হার আরও বেড়েছে। এদিন সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৮.৭৩ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026