Kolkata

রাজ্যে ৪ হাজারের আশপাশে ঘুরছে সংক্রমণ ও সুস্থতা

রাজ্যে পরপর ২ দিন সুস্থ হয়ে ওঠা মানুষের দৈনিক সংখ্যা ৪ হাজার পার করল। অন্যদিকে সংক্রমণও ৪ হাজারের দরজাতেই ঘোরাফেরা করছে।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। অক্টোবরে কিন্তু এ রাজ্যে সংক্রমণ তার উর্ধ্বমুখী প্রবণতাই ধরে রাখল।

রাজ্যে ৪ হাজারের ওপর চলে যাওয়া সংক্রমণ এখন খাতায় কলমে ৪ হাজারের নিচে হলেও তা ৪ হাজারের একদম দরজায় ঘোরাফেরা করছে।

গত একদিনে ৩ হাজার ৯৯৩ জন নতুন রোগী পাওয়া গিয়েছে। আগের দিনও প্রায় একই অবস্থায় ছিল সংক্রমিতের সংখ্যা। উৎসবের মধ্যে সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

গত একদিনে নমুনা পরীক্ষা কিছুটা বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ১৫৫টি। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৩ হাজার ৬৬৪ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮৮৬ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৭ জনের। আগের দিনের চেয়ে ২ জন কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৪১ জন।

গত একদিনে যে ৫৭ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। উত্তর ২৪ পরগনাতেও প্রাণ হারিয়েছেন ১৬ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, নদিয়াতে ৫ জন এবং পূর্ব মেদিনীপুরে ৩ জনের মৃত্যু হয়েছে। ২ জন মানুষের প্রাণ গেছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে।

এছাড়া দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষ করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৪ হাজার ৪৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ লক্ষ ২৯ হাজার ৯৩৭ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় সুস্থতার হার আরও বেড়েছে। এদিন সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৮.৩০ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026