Kolkata

রাজ্যে সুস্থ হলেন ৩ লক্ষের ওপর মানুষ

রাজ্যে বেড়ে চলেছে সংক্রমণ। এখন ৪ হাজারের ওপর রয়েছে দৈনিক সংক্রমণ। রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৩ লক্ষ পার করেছে।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। গত একদিনে ৪ হাজার ১৪৮ জন নতুন রোগী পাওয়া গিয়েছে। আগের দিনও প্রায় একই অবস্থায় ছিল সংক্রমিতের সংখ্যা।

উৎসবের মধ্যেও সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা কিছুটা বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৭২৪টি।

এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশি যাই হোক, সংক্রমণের সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪৫ হাজার ৫৭৪ জনে। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮০৭ জনে। রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। আগের দিনের চেয়ে ১ জন কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৭ জন।

গত একদিনে যে ৫৯ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হুগলিতে ৫ জন, নদিয়ায় ৪ জন, পূর্ব মেদিনীপুরে ৩ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

২ জন করে মানুষের প্রাণ গেছে জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ ও হাওড়ায়। এছাড়া দার্জিলিং, বীরভূম ও পূর্ব বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ৭৫৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা এদিন ৩ লক্ষ পার করেছে।

রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ৩ লক্ষ ২ হাজার ৩৪০ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় সামান্য হলেও সুস্থতার হার বেড়েছে। এদিন সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৭.৪৯ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026