ফাইল : কলকাতায় করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, ছবি - আইএএনএস
কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। গত একদিনে ৪ হাজার ১৪৩ জন নতুন রোগী পাওয়া গিয়েছে। আগের দিনও প্রায় একই অবস্থায় ছিল সংক্রমিতের সংখ্যা।
উৎসবের মধ্যেও সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা কিছুটা বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ৫৮২টি।
এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশি যাই হোক সংক্রমণের সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৪১ হাজার ৪২৬ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৭১ জনে। রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে।
রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের। আগের দিনের চেয়ে ৪ জন কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৮ জন।
গত একদিনে যে ৬০ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে শুধুমাত্র কলকাতাতেই প্রাণ হারিয়েছেন ২৪ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৬ জন, নদিয়ায় ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৩ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া দার্জিলিং, কালিম্পং, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ৬৭৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা পৌঁছে গেছে প্রায় ৩ লক্ষের দরজায়।
রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৮ হাজার ৫৮৭ জন। এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠায় সামান্য হলেও সুস্থতার হার বেড়েছে। এদিন সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৭.৪৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…