Kolkata

সংক্রমণ বৃদ্ধি পেলেও রাজ্যে কমেই চলেছে সুস্থতার হার

যত পুজো এগোচ্ছে রাজ্যে ততই বেড়ে চলেছে সংক্রমণ। অন্যদিকে সুস্থতার হার নেমেই চলেছে। গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬৩ জনের।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। ৩ হাজার ৯৯২ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে। সংক্রমণ পৌঁছে গেছে ৪ হাজারের দরজায়। আগের দিনও প্রায় একই অবস্থায় ছিল সংক্রমিতের সংখ্যা।

যত উৎসব এগোচ্ছে ততই সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা সামান্য বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৬১৯টি।

এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশি যাই হোক সংক্রমণের সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ২৮ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৮৪ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬৩ জনের। আগের দিনের চেয়ে ১ জন কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১১৯ জন।

গত একদিনে যে ৬৩ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। উত্তর ২৪ পরগনাতে প্রাণ হারিয়েছেন ১০ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ১১ জন, হুগলিতে ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন ও পূর্ব মেদিনীপুরে ৪ জনের মৃত্যু হয়েছে করোনায়।

মালদা, নদিয়া ও পূর্ব বর্ধমানে ২ জন করে ব্যক্তির প্রাণ কেড়েছে করোনা। এছাড়া আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ২৭২ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৮৪ হাজার ৩২৫ জন।

যদিও এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পরও সুস্থতার হার কমেছে। এদিন সুস্থতার হার কমে হয়েছে ৮৭.৪৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মিথুন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026