Kolkata

রাজ্যে সংক্রমণ প্রতিদিনই বাড়ছে

যত পুজো এগোচ্ছে রাজ্যে ততই বেড়ে চলেছে সংক্রমণ। প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা আগের দিনকে টপকে যাচ্ছে। অন্যদিকে সুস্থতার হার নেমেই চলেছে।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। ৩ হাজার ৮৬৫ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে। এই প্রথম এ রাজ্যে একদিনে ৩ হাজার ৮০০ টপকাল সংক্রমিতের সংখ্যা।

যত উৎসব এগোচ্ছে ততই সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা কিছুটা বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৪২৮টি।

এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশি যাই হোক, সংক্রমণের সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৭ হাজার ৫৩ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ১২১ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬১ জনের। আগের দিনের সঙ্গে সমান। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯২ জন।

গত একদিনে যে ৬১ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। উত্তর ২৪ পরগনাতেও প্রাণ হারিয়েছেন ১৫ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৭ জন, নদিয়ায় ৪ জন, দক্ষিণ ২৪ পরগনা ৪ জন, হুগলিতে ৪ জন ও পূর্ব মেদিনীপুরে ৩ জনের মৃত্যু হয়েছে করোনায়।

আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও মালদায় ২ জন করে ব্যক্তির প্রাণ কেড়েছে করোনা। এছাড়া দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ১৮৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৭ হাজার ৯৪০ জন।

যদিও এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পরও সুস্থতার হার কমেছে। এদিন সুস্থতার হার কমে হয়েছে ৮৭.৬৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

বৃষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

মিথুন রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

কর্কট রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026

সিংহ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026