Kolkata

সংক্রমণ উর্ধ্বমুখী হলেও রাজ্যে ফের সুস্থতার হার নিম্নমুখী

যত পুজো এগোচ্ছে রাজ্যে ততই বেড়ে চলেছে সংক্রমণ। প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা আগের দিনকে টপকে যাচ্ছে। সুস্থতার হার নামছে নিচের দিকে।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। ৩ হাজার ৭৭১ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে।

যত উৎসব এগোচ্ছে ততই সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা কিছুটা বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ২২৭টি।

এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশি যাই হোক, সংক্রমণের সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে। রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ১৩ হাজার ১৮৮ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৫০০ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬১ জনের। আগের দিনের চেয়ে ১ জন কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩১ জন।

গত একদিনে যে ৬১ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। এদিন কলকাতার চেয়ে উত্তর ২৪ পরগনা মৃত্যুর নিরিখে ওপরে আছে। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৫ জন, পূর্ব বর্ধমানে ৪ জন, পশ্চিম বর্ধমানে ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন এবং হুগলিতে ৩ জনের মৃত্যু হয়েছে।

কোচবিহার ও কালিম্পংয়ে ২ জন করে ব্যক্তির প্রাণ কেড়েছে করোনা। এছাড়া আলিপুরদুয়ার, দার্জিলিং, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ১৯৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৪ হাজার ৭৫৭ জন।

যদিও এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পরও সুস্থতার হার কমেছে। এদিন সুস্থতার হার কমে হয়েছে ৮৭.৭৩ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

কর্কট রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

সিংহ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

কন্যা রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

তুলা রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

বৃশ্চিক রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

ধনু রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026