Kolkata

কলকাতার রাস্তায় ফিরল দোতলা বাস

কলকাতার রাস্তায় ফিরে এল নস্টালজিয়া। ফিরে এল দোতলা বাস। এবার অবশ্য পর্যটনে জোর দিতেই এই দোতলা বাস ফিরিয়ে আনল সরকার।

কলকাতা : তিলোত্তমার রাস্তায় ফিরে এল দোতলা বাস। তবে ঠিক আগের মত দেখতে নয়। মঙ্গলবার এই দোতলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এই দোতলা বাসের উদ্বোধন করা হয়।

পুজোর মুখে শহরের রাস্তায় দোতলা বাস ফিরল পর্যটনকে মাথায় রেখে। তবে এই দোতলা বাস আগের মত দেখতে নয়। আগে যে দোতলা বাস শহরে চলত তার মাথা ছিল ঢাকা। দোতলায় সিঁড়ি দিয়ে উঠে দাঁড়ানো যেত না। কেবল বসার সুবিধা ছিল। অবশ্য অনেকে সিঁড়ি ধরে উপর পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন।

একতলা ও দোতলা ছিল সম্পূর্ণ আলাদা। দোতলার আলাদা সিঁড়ি ছিল। তাছাড়া কিছু দোতলা বাস ছিল যার সামনে একটি আলাদা কেবিন থাকত। সেই কেবিনের সঙ্গে দোতলা বাসটি লাগানো থাকত। কেবিনে থাকতেন চালক।

সেই স্মৃতি এখনও বহু মানুষের মনে তাজা। অনেকেই শহরের মধ্যে গন্তব্যে যাত্রার জন্য এই দোতলা সরকারি লাল রংয়ের বাস বেছে নিতেন। দোতলায় বসাটা ছিল অনেকের কাছে উপভোগ্য।

এদিন উদ্বোধন হওয়া বাসটি অবশ্য তেমনটা নয়। বরং বিদেশের মত হুড খোলা। নীল-সাদা রংয়ের। হুড খোলা হওয়ায় দোতলা থেকে শহরে সফরটা অনেক বেশি উপভোগ্য।

বাসে মোট আসন সংখ্যা ৫১টি। তার মধ্যে দোতলায় থাকছে ১৭টি আসন। আসন পর্যটনের কথা মাথায় রেখে বিলাসবহুল। বাসের মধ্যেই থাকছে দোতলায় ওঠার সিঁড়ি। থাকছে সিসিটিভি, প্যানিক বটন, স্বয়ংক্রিয় দরজা। প্রায় ১ কোটি টাকার কাছে খরচ হয়েছে ২টি বাস কিনতে।

২টি বাসের এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বাস ২টি মূলত পর্যটকদের নিয়ে শহরে ঘুরবে। যেমনটা লন্ডনে শহর ঘোরার বন্দোবস্ত রয়েছে। বাসের টিকিট অনলাইনে বুক করা যাবে।

মুখ্যমন্ত্রী জানান সপ্তমী থেকে এই বাসের অনলাইন বুকিং হবে। শহরের বিশেষ কিছু জায়গা ঘুরিয়ে দেখাবে এই বাস। ২০০৫ সালে শহরের বুক থেকে সরকারিভাবে তুলে নেওয়া হয়েছিল দোতলা বাস।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026