Kolkata

রাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ পার করল

রাজ্যে গত একদিনে করোনায় প্রাণ হারালেন ৬২ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা এদিন ৩ লক্ষ পার করল। সংক্রমিতের সংখ্যা পুজোর মুখে উর্ধ্বমুখী।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। রাজ্যে গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। ৩ হাজার ৬৩১ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে।

যত উৎসব এগোচ্ছে ততই সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা তার আগের দিনের তুলনায় কিছুটা আবার বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ২৩৭টি।

এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে।

রাজ্যে মোট রোগীর সংখ্যা এদিন ৩ লক্ষ পার করেছে। দাঁড়িয়েছে ৩ লক্ষ ২ হাজার ২০ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৮৮ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬২ জনের। আগের দিনের চেয়ে ২ জন বেশি। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪৪ জন।

গত একদিনে যে ৬২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৮ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, হুগলিতে ৪ জন এবং জলপাইগুড়িতে ৩ জনের মৃত্যু হয়েছে করোনায়।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ২ জন করে ব্যক্তির প্রাণ কেড়েছে করোনা। এছাড়া আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ১৮৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৫ হাজার ২৮৮ জন।

যদিও এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পরও সুস্থতার হার গত দিনের জায়গাতেই রয়ে গিয়েছে। রয়েছে ৮৭.৮৪ শতাংশে। এই নিয়ে পরপর ৩ দিন একই জায়গায় রইল সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026