Kolkata

রাজ্যে নমুনা পরীক্ষা কমলেও সংক্রমণ রইল একই জায়গায়

রাজ্যে গত একদিনে করোনায় প্রাণ হারালেন ৬০ জন। দৈনিক সংক্রমণ এদিনও একই জায়গায় রইল। বরং গত একদিনে কমেছে নমুনা পরীক্ষা।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। রাজ্যে গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে। ৩ হাজার ৫৮৩ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে।

যত উৎসব এগোচ্ছে ততই সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা কিছুটা কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৫৬টি।

এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে।

রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৮ হাজার ৩৮৯ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৪ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬০ জনের। আগের দিনের চেয়ে ১ জন বেশি। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮২ জন।

গত একদিনে যে ৬০ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৬ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে দক্ষিণ ২৪ পরগনায় ৮ জন, মালদায় ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৩ জন, নদিয়ায় ২ জন ও হাওড়ায় ২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও হুগলিতে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ১৫৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৬২ হাজার ১০৩ জন।

যদিও এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পরও সুস্থতার হার গত দিনের জায়গাতেই রয়ে গিয়েছে। রয়েছে ৮৭.৮৪ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

মিথুন রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

কর্কট রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026