ফাইল : করোনা পরীক্ষার জন্য কলকাতায় ব্যবহার হওয়া টেস্টিং কিট, ছবি - আইএএনএস
কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ৩ হাজার ৬০০ পার করে এবার তা ক্রমশ বাড়ছে। রাজ্যে গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বেড়েছে।
৩ হাজার ৬১২ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে। যত উৎসব এগিয়ে আসছে ততই সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা প্রায় একই রয়ে গেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৬১১টি।
এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে।
রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৪ হাজার৮০৬ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন ৩০ হাজার পার করেছে। দাঁড়িয়েছে ৩০ হাজার ২৩৬ জনে।
রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। আগের দিনেও চেয়ে ৩ জন কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬২২ জন।
গত একদিনে যে ৫৯ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। এদিন ফের মৃত্যুর নিরিখে কলকাতাকে টপকে গেছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় মৃত্যু হয়েছে ৬ জনের, দার্জিলিংয়ে ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৪ জন, পূর্ব মেদিনীপুরে ৪ জন ও পশ্চিম মেদিনীপুরে ৩ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ১১০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৯৪৮ জন।
যদিও এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পরও সুস্থতার হার অতি সামান্য হলেও কমেছে। রাজ্যে টানা ৫ দিন সুস্থতার হার কমল। যা এদিন কমে দাঁড়িয়েছে ৮৭.৮৪ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…