রাতের শহরে গুলিবিদ্ধ ইমারতি ব্যবসায়ী

প্রোমোটিং বিতর্কের জেরে ফের গুলি চলল শহরে। বৃহস্পতিবার রাতে বাঁশদ্রোণীর জয়শ্রী এলাকায় গুলি চলে। ইমারতি ব্যবসার সঙ্গে জড়িত রাজীব নন্দীকে গুলি করা হয়। তাঁর পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ঘটনায় মূল অভিযুক্ত সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, প্রোমোটার বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে রাতে পার্টি ছিল। সেখানে নিমন্ত্রিত ছিলেন রাজীব নন্দী। পার্টিতে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন শুকলাল নস্কর, সুব্রত রায় ও জনি গঙ্গোপাধ্যায় নামে এলাকায় ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত আরও ৩জন। অভিযোগ পার্টি চলাকালীনই রাজীবের সঙ্গে ওই ৩ জনের প্রবল বচসা হয়। বচসার জেরে ৩ জন পার্টির মধ্যেই রাজীবকে মারধর করে। তারপর তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে তিনটি গুলি করা হয়। তিনটি গুলিই রাজীবের পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, রাজীবের সঙ্গে এই ৩ জনের ঝামেলা নতুন নয়। আগে থেকেই ব্যবসায়িক বিষয়কে কেন্দ্র করে জনি, সুব্রত ও শুকলালের সঙ্গে রাজীবের গণ্ডগোল চলছিল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে হরিদেবপুর গুলি কাণ্ডে অভিযুক্ত নান্টি ঘোষের সঙ্গে জনি গঙ্গোপাধ্যায়ের ওঠাবসা ছিল বলে জানতে পেরেছ পুলিশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026