ফাইল : কলকাতায় করোনা পরীক্ষা, ছবি - আইএএনএস
কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ।
রাজ্যে গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বাড়ছে। ৩ হাজার ৫৭৩ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে। সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা রয়েছে।
গত একদিনে নমুনা প্রায় একই রয়ে গেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৫৩২টি। এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে।
রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৮৭ হাজার ৬০৩ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৯৬ জন।
রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬২ জনের। আগের দিনের চেয়ে ১ জন কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫০১ জন।
গত একদিনে যে ৬২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা সমান। ২ জেলাতেই ১৩ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় মৃত্যু হয়েছে ৬ জনের, পশ্চিম মেদিনীপুরে ৫ জনের, হুগলিতে ৫ জনের, মুর্শিদাবাদে ৪ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
দার্জিলিং ও বাঁকুড়ায় ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ৬৯ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৫২ হাজার ৮০৬ জন।
যদিও এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পরও সুস্থতার হার অতি সামান্য হলেও কমেছে। রাজ্যে টানা ৩ দিন সুস্থতার হার কমল। যা এদিন কমে দাঁড়িয়েছে ৮৭.৯০ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…