Kolkata

রাজ্যে আরও বাড়ল দৈনিক সংক্রমণ

রাজ্যে গত একদিনেও করোনায় প্রাণ হারালেন ৬৩ জন। দৈনিক সংক্রমণ গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে গত কয়েকদিনে প্রতিদিনই একটু একটু করে সংক্রমণ বাড়ছে। এদিন সাড়ে ৩ হাজার পার করেছে সংক্রমণ। ৩ হাজার ৫২৬ জন নতুন রোগী পাওয়া গিয়েছে গত একদিনে।

রাজ্যে সংক্রমণের একটা উর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা প্রায় একই রয়ে গেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৪৪১টি।

এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা বরং কিছুটা হলেও বাড়ছে।

রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৮৪ হাজার ৩০ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৫৪ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬৩ জনের। আগের দিনের চেয়ে ৫ জন বেশি। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৯ জন।

গত একদিনে যে ৬৩ জন প্রাণ হারিয়েছেন করোনায় তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১১ জন। এদিন কলকাতাকে ফের মৃত্যুর নিরিখে ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ১৬ জনের।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় মৃত্যু হয়েছে ৬ জনের, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জনের, পশ্চিম মেদিনীপুরে ৫ জনের। জলপাইগুড়ি, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও হুগলিতে ৩ জন করে ব্যক্তি প্রাণ হারিয়েছেন করোনায়।

আলিপুরদুয়ার ও পুরুলিয়ায় ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া কোচবিহার, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ২ হাজার ৯৭০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৯ হাজার ৭৩৭ জন।

যদিও এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পরও সুস্থতার হার অতি সামান্য হলেও কমেছে। রাজ্যে তার আগের দিন সুস্থতার হার ছিল ৮৭.৯৭ শতাংশ। যা এদিন কমে দাঁড়িয়েছে ৮৭.৯৩ শতাংশ। এই নিয়ে পরপর ২ দিন কমল সুস্থতার হার। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026