Kolkata

পুজোর আগে চিন্তা বাড়িয়ে রাজ্যে বাড়ছে সংক্রমণ

রাজ্যে গত একদিনেও করোনায় প্রাণ হারালেন ৫৮ জন। সুস্থতার হার সামান্য হলেও অনেক দিন পর নিচে নামল।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ৪৫৫ জন নতুন রোগী পাওয়া গিয়েছে। রাজ্যে কিন্তু গত কদিনে খুব অল্প করে হলেও বেড়েছে সংক্রমণ। সংক্রমণ কিন্তু উর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।

গত একদিনে নমুনা পরীক্ষা প্রায় একই রয়ে গেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৬৫১টি। এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা দাঁড়িয়ে থাকছে প্রায় একই জায়গায়। বরং কিছুটা হলেও বাড়ছে।

রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৮০ হাজার ৫০৪ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬১ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। আগের দিনের চেয়ে ৫ জন কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৬ জন।

গত একদিনে যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১২ জনের। উল্লেখযোগ্যভাবে এদিন ২ অঙ্কে পৌঁছেছে দক্ষিণ ২৪ পরগনায় গত একদিনে মৃতের সংখ্যা। সেখানে মৃত্যু হয়েছে ১১ জনের।

কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় মৃত্যু হয়েছে ৭ জনের। পশ্চিম বর্ধমান, হুগলি ও দক্ষিণ দিনাজপুরে ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত একদিনে ৩ হাজার ২৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৬ হাজার ৭৬৭ জন।

তবে এদিন এত মানুষ সুস্থ হয়ে ওঠার পরও সুস্থতার হার অতি সামান্য হলেও কমেছে। রাজ্যে তার আগের দিন সুস্থতার হার ছিল ৮৭.৯৮ শতাংশ। যা এদিন কমে দাঁড়িয়েছে ৮৭.৯৭ শতাংশ। যা এযাবতকালে দেখতে পাওয়া যায়নি। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026