Kolkata

রাজ্যে ৮৮ শতাংশের দরজায় সুস্থতা

রাজ্যে গত একদিনেও করোনায় প্রাণ হারালেন ৬৩ জন। সুস্থতার হার ৮৮ শতাংশের দরজায় পৌঁছে গেল।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ৩৭০ জন নতুন রোগী পাওয়া গিয়েছে।

গত একদিনে নমুনা পরীক্ষা বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৩৮২টি। গত দিনের চেয়ে ২২৪২টি বেশি। এ রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা দাঁড়িয়ে থাকছে প্রায় একই জায়গায়। বরং কিছুটা হলেও বাড়ছে।

রাজ্যে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৭ হাজার ৪৯ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮৮ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬৩ জনের। আগের দিনের চেয়ে ২ জন বেশি। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৮ জন।

গত একদিনে যে ৬৩ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৫ জনের।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে ৪ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়। দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

আলিপুরদুয়ার, দার্জিলিং ও উত্তর দিনাজপুরে ২ জন করে মানুষের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়া বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত কয়েকদিনে ৩ হাজারের নিচেই থাকছিল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। তবে গত ২ দিন তা ৩ হাজারের ঘরে ফিরেছে।

গত একদিনে ৩ হাজার ৩৬ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৩ হাজার ৭৪৩ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার এদিন আরও সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৯৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026