Kolkata

রাজ্যে করোনায় একদিনে মৃত ৬২

রাজ্যে গত একদিনে করোনায় প্রাণ হারালেন ৬২ জন। গত একদিনে নমুনা পরীক্ষা কমলেও বাড়ল সংক্রমণ।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ৩৪০ জন নতুন রোগী পাওয়া গিয়েছে।

গত একদিনে নমুনা পরীক্ষা কমেছে। পরীক্ষা হয়েছে ৪১ হাজার ১২৮টি। রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা দাঁড়িয়ে থাকছে প্রায় একই জায়গায়। বরং কিছুটা হলেও বাড়ছে।

রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৬ হাজার ৯৭৪ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৩০ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬২ জনের। আগের দিনের চেয়ে ৯ জন বেশি। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ জন।

গত একদিনে যে ৬২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। এদিন ফের কলকাতাকে মৃত্যুর নিরিখে পিছনে ফেলেছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৯ জনের।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুরে ৩ জন করে করোনায় প্রাণ হারিয়েছেন।

পশ্চিম বর্ধমানে ২ জনের মৃত্যু হয়েছে করোনায়। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ ও পুরুলিয়ায় ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত কয়েকদিনে ৩ হাজারের নিচেই থাকছিল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। তবে এদিন তা ফের ৩ হাজারের ঘরে ফিরেছে।

গত একদিনে ৩ হাজার ১৩ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৭১২ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার এদিন আরও সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৯২ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026