Kolkata

রাজ্যে করোনায় একদিনে মৃত ৫৩

রাজ্যে গত একদিনে করোনায় প্রাণ হারালেন ৫৩ জন। করোনায় রাজ্যে দৈনিক সংক্রমণ সামান্য হলেও বাড়ল।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ৩১০ জন নতুন রোগী পাওয়া গিয়েছে।

গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ২৮২টি। রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যার কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা দাঁড়িয়ে থাকছে প্রায় একই জায়গায়।

রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৩ হাজার ৬৩৪ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৬৫ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। আগের দিনের চেয়ে ৬ জন কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭০ জন।

গত একদিনে যে ৫৩ জন প্রাণ হারিয়েছেন করোনায় তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। উত্তর ২৪ পরগনায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন ও মুর্শিদাবাদে ৩ জনের মৃত্যু হয়েছে করোনায়।

আলিপুরদুয়ার, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও হুগলিতে ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

এছাড়া দার্জিলিং, উত্তর দিনাজপুর, নদিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত কয়েকদিনে ৩ হাজারের নিচেই থাকছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। তবে তা ৩ হাজারের ঘরের আশপাশেই ঘোরাফেরা করছে।

গত একদিনে ২ হাজার ৯৪৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩১ হাজার ৬৯৯ জন।

যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার এদিন আরও সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৮৯ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026