Kolkata

রাজ্যে ২ লক্ষ পার করল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা

রাজ্যে এবার ২ লক্ষ পার করে গেল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। বাড়ল সুস্থতার হারও।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ১৮২ জন নতুন রোগী পাওয়া গিয়েছে।

গত একদিনে নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৪৪৭টি। রাজ্যে অবশ্য নমুনা পরীক্ষা কম বা বেশির সঙ্গে দৈনিক নতুন পাওয়া সংক্রমণের সংখ্যা কোনও ফারাক হচ্ছেনা। সংখ্যাটা দাঁড়িয়ে থাকছে প্রায় একই জায়গায়।

রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩১ হাজার ৪৮৪ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৭১ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬২ জনের। আগের দিনও ৬২ জনই প্রাণ হারিয়েছিলেন। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৩ জন।

গত একদিনে যে ৬২ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৭ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ১২ জন। এদিন ফের কলকাতাকে মৃত্যুর নিরিখে টপকে গেছে উত্তর ২৪ পরগনা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা, এই ২ জেলা বাদ দিলে পূর্ব মেদিনীপুরে ৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন, হাওড়ায় ৫ জন, হুগলিতে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৪ জন ও পূর্ব বর্ধমানে ৩ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

আলিপুরদুয়ার, কোচবিহার ও নদিয়ায় ২ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। একটা বড় সময় ৩ হাজারের ওপর প্রতিদিন সুস্থ হয়ে ঘরে ফেরার নজির থাকলেও মাঝে ৩ হাজারের ঘর থেকে সামান্য নিচে চলে গিয়েছিল সুস্থ হয়ে ঘরে ফেরা করোনা জয়ীর সংখ্যা। গত ২ দিনে তা ফের ফিরেছে ৩ হাজারের ঘরে।

গত একদিনে ৩ হাজার ৪৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ফলে রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা এদিন ২ লক্ষ পার করে গেছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ২ লক্ষ ২ হাজার ৩০ জন।

এর হাত ধরে রাজ্যে সুস্থতার হার এদিন আরও সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮৭.২৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026