Kolkata

রাজ্যে ৮৭ শতাংশ পার করল সুস্থতা, একদিনে মৃত ৬১

রাজ্যে সুস্থতার হার ঢুকে পড়ল ৮৭ শতাংশে। গত একদিনে মৃত্যু হয়েছে ৬১ জনের।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ১৭৭ জন নতুন রোগী পাওয়া গিয়েছে।

গত একদিনে নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৬৫৬টি। রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ২৫ হাজার ১৩৭ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮০৬ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬১ জনের। আগের দিনের তুলনায় ৫ জন বেশি। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫৯ জন।

গত একদিনে যে ৬১ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। উত্তর ২৪ পরগনাতে মারা গেছেন ১৬ জন। ফের মৃত্যুর নিরিখে কলকাতাকে টপকে গেল উত্তর ২৪ পরগনা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৬ জন, পূর্ব মেদিনীপুরে ৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন ও পশ্চিম মেদিনীপুরে ৩ জন ব্যক্তির মৃত্যু হয়েছে।

আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর দিনাজপুর ও হুগলিতে ২ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়। জলপাইগুড়ি ও পূর্ব বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। একটা বড় সময় ৩ হাজারের ওপর প্রতিদিন সুস্থ হয়ে ঘরে ফেরার নজির থাকলেও গত ৫ দিনে সেই ছন্দে পতন হয়েছে। গত একদিনে ২ হাজার ৯৫৮ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৫ হাজার ৯৭২ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার এদিন ৮৭ শতাংশের ঘরে প্রবেশ করেছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৭.০৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026