Kolkata

রাজ্যে সংক্রমণ, মৃত্যু, সুস্থতার হার, প্রতিদিনের ছবিটা প্রায় একই

রাজ্যে প্রাত্যহিক সংক্রমিতের সংখ্যা হোক বা মৃত্যু বা সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা, সংখ্যাটা প্রায় একই।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ১৯২ জন নতুন রোগী পাওয়া গিয়েছে।

গত একদিনে নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় সামান্য কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ২২৯টি।

রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ১৮ হাজার ৭৭২ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫০৯ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। আগের দিনের তুলনায় ১ জন কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৪২ জন।

গত একদিনে যে ৫৯ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৪ জন ও হাওড়ায় মারা গেছেন ১০ জন মানুষ।

কলকাতা ও হাওড়া, এই ২ জেলা বাদ দিলে উত্তর ২৪ পরগনায় ৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ৩ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে করোনায়।

কোচবিহার, বাঁকুড়া, হুগলি ও পশ্চিম বর্ধমানে ২ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। একটা বড় সময় ৩ হাজারের ওপর প্রতিদিন সুস্থ হয়ে ঘরে ফেরার নজির থাকলেও গত ৪ দিনে সেই ছন্দে পতন হয়েছে।

গত একদিনে ২ হাজার ৯৬০ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৯০ হাজার ২১ জন।

এদিনের সুস্থতার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও কিছুটা বেড়েছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৬.৮৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026