রাজ্য সরকারি কর্মচারিরা বঞ্চিত : সুজন

সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর বেতন বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের। পয়লা জানুয়ারি থেকে নয়া বেতন কাঠামো কার্যকর হওয়ায় মোটা টাকার এরিয়ারও দ্রুত হাতে আসতে চলেছে তাঁদের। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের বেতন বাড়ায় রাজ্য সরকারি কর্মচারিদের মাইনের সঙ্গে তাঁদের বেতনের ফারাকও আরও চওড়া হল। ফলে মনের কোণায় একটা চাপা অসন্তোষে ভুগছিলেন রাজ্য সরকারি কর্মচারিরা। এবার তাঁদের সেই কষ্টের কথা তুলে ধরে রাজ্য সরকারে ওপর চাপ বাড়ালেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। রাজ্য সরকারি কর্মচারিরা বঞ্চনার শিকার বলে দাবি করেন তিনি। এদিকে মাইনে বাড়লেও চাকরিতে ঢুকলে নতুন কর্মীর বেতন ৭ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার করার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কেন্দ্রীয় সরকারি কর্মাচারিদের একাংশ। তাঁদের দাবি, ১৮ হাজার নয় শুরু মাইনে হওয়া উচিত ছিল ২২ হাজার। এ নিয়ে খোলাখুলি অসন্তোষও প্রকাশ করেছেন কেউ কেউ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026