Kolkata

রাজ্যে একদিনে মৃত ৬১, বাড়ল সুস্থতার হারও

রাজ্যে সুস্থতার হার ক্রমশ বাড়ছে। এদিন তা আরও কিছুটা বাড়ল। এদিকে গত একদিনে ৬১ জন এ রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ২৩৭ জন নতুন রোগী পাওয়া গিয়েছে।

গত একদিনে নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ হাজার ৭১৩টি। রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ১২ হাজার ৩৮৩ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৪৭ জন।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬১ জনের। আগের দিনের তুলনায় ২ জন বেশি। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১২৩ জন।

গত একদিনে যে ৬১ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ১১ জন মানুষ। আগের দিন ঠিক এর উল্টোটা হয়েছিল।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৮ জন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৫ জন করে, পূর্ব বর্ধমানে ৪ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন মারা গেছেন করোনায়।

নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় ২ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়। এছাড়া দার্জিলিং, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। একটা বড় সময় ৩ হাজারের ওপর প্রতিদিন সুস্থ হয়ে ঘরে ফেরার নজির থাকলেও গত ২ দিনে সেই ছন্দে পতন হয়েছে। গত একদিনে ২ হাজার ৯৭১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ১১৩ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও কিছুটা বেড়েছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৬.৬৯ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026