সামাজিক দূরত্ব, প্রতীকী ছবি
কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ২১১ জন নতুন রোগী পাওয়া গিয়েছে।
গত একদিনে নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ হাজার ৫৩৭টি। রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৫ হাজার ৯১৯ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৩ জন।
রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। তার আগের দিনও একই সংখ্যক মানুষের প্রাণ কেড়েছিল করোনা।
রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা এদিন ৪ হাজার পার করেছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩ জন। গত একদিনে যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। উত্তর ২৪ পরগনায় মারা গেছেন ১০ জন মানুষ।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৬ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, হুগলিতে ৫ জন ও নদিয়ায় ৩ জন মারা গেছেন। কোচবিহার, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরে ২ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।
এছাড়া আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।
রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। টানা ১৮ দিন সুস্থতা ৩ হাজার পার করার পর মাঝে ২ দিন বাদ দিয়ে ফের তা ৩ হাজারের ওপরই স্থির হয়েছে।
গত একদিনে ৩ হাজার ৮৪ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ২২৩ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও কিছুটা বেড়েছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৬.৫৫ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…