Kolkata

রাজ্যের করোনা পরিস্থিতি প্রায় একই রইল, সামান্য বাড়ল সুস্থতার হার

রাজ্যে ৩ হাজারের ওপর সংক্রমণ বজায় রইল। সামান্য বাড়ল সুস্থতার হার। তবে পুরো ছবিটা প্রায় গত দিনের সঙ্গে একই।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ১০৭ জন নতুন রোগী পাওয়া গিয়েছে। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ৬৪২ জনের। রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৯০ হাজার ৬৩ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৪১ জন। টানা বেশ কয়েকদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমার পর গত ২ দিনে তা ফের বাড়ল।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫৩ জন করোনায় প্রাণ হারিয়েছেন। তার আগের দিনের চেয়ে ৪ জন কম। রাজ্যে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৩০ জন। গত একদিনে যে ৫৩ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১০ জনের।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে মালদায় ৪ জন, নদিয়ায় ৪ জন এবং পশ্চিম মেদিনীপুরে ৩ জন মারা গেছেন। আলিপুরদুয়ার, দার্জিলিং, পশ্চিম বর্ধমান, হুগলি ও হাওড়ায় ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। কোচবিহার, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। ১৮ দিন সুস্থতা ৩ হাজার পার করার পর গত ২ দিনে সুস্থতা ৩ হাজারের নিচে নামল। গত একদিনে ২ হাজার ৯৬৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৯৯২ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৭৬ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026