Kolkata

রাজ্যে ৩ হাজারের ওপরই সংক্রমণ, মৃত ৫৮

রাজ্যে ৩ হাজারের ওপর সংক্রমণ বজায় রইল। গত একদিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত একদিনেও সেই ৩ হাজারের উপরই মিলল সংক্রমিতের হদিশ। রাজ্যে ৩ হাজার ৭৭ জন নতুন রোগী পাওয়া গিয়েছে। গত একদিনে রাজ্যে নমুনা পরীক্ষা অবশ্য কিছুটা কমেছে। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ২১৬ জনের।

রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৩ হাজার ৮৬৫ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২১৬ জন। আগের দিন অ্যাকটিভ রোগীর সংখ্যা ছিল ২৩ হাজার ২১৮ জন। অর্থাৎ খাতায় কলমে কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। যা বাস্তবে কমেছে না বলে এক রয়েছে বলাই ভাল।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। তার আগের দিনের চেয়ে ৬ জন বেশি। রাজ্যে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬২০ জন। গত একদিনে যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। একইভাবে হাওড়াতেও গত একদিনে করোনা কেড়েছে ৮টি প্রাণ।

কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হুগলিতে ৬ জন এবং পশ্চিম মেদিনীপুরে ৩ জন মারা গেছেন করোনায়। আলিপুরদুয়ার, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। উত্তর দিনাজপুর, মালদা, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ গেছে করোনায়।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত ১৮ দিনই ৩ হাজার পার করছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত একদিনে ৩ হাজার ২১ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ২৯ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৪০ শতাংশে। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026