Kolkata

রাজ্যে সুস্থতার হার প্রায় সাড়ে ৮৪ শতাংশে, মৃত ৫৮

রাজ্যে সাড়ে ৮৪ শতাংশের কাছে পৌঁছে গেল সুস্থতার হার। গত একদিনে করোনা কাড়ল ৫৮টি প্রাণ।

কলকাতা : রাজ্যে করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বাড়ছে। গত ৫ দিন টানা ৩ হাজারে নিচে নেমেছে সংক্রমিতের সংখ্যা। তবে তা ৩ হাজারের দরজাতেই ঘোরাফেরা করছে। গত একদিনে রাজ্যে নতুন রোগী পাওয়া গিয়েছে ২ হাজার ৯৭৮ জন। গত একদিনে রাজ্যে নমুনা পরীক্ষা অবশ্য ফের বেড়েছে। রেকর্ড ছুঁয়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। গত একদিনে ৪৫ হাজার ৬২০টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যে এখনও এত নমুনা পরীক্ষা একদিনে হয়নি।

রাজ্যে এখন মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৪ হাজার ৬৫৯ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৩ হাজারের ঘরে নেমে এসেছে। আগের দিন অ্যাকটিভ রোগী ছিলেন ২৪ হাজার ৩৯ জন। অর্থাৎ কমেছে অ্যাকটিভ রোগী। দৈনিক নতুন ধরা পড়া রোগীর চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে। আর এই প্রবণতা টানা বজায় রয়েছে। যা অবশ্যই স্বস্তির।

রাজ্যে করোনায় মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত একদিনে রাজ্যে ৫৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। আগের দিনের তুলনায় ৩ জন বেশি। রাজ্যে এখন করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫২ জন। গত একদিনে যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন তাঁদের মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদ দিলে হাওড়ায় ৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৫ জন, পশ্চিম মেদিনীপুরে ৫ জন মারা গেছেন। দার্জিলিং, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও হুগলিতে ২ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা। আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, নদিয়া ও পূর্ব বর্ধমানে ১ জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনা।

রাজ্যে একই সঙ্গে বহু রোগী সুস্থ হয়ে ফিরছেন। গত ১৫ দিনই ৩ হাজার পার করেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত একদিনে ৩ হাজার ৩০৫ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। রাজ্যে এখন করোনামুক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৫৫৩ জন। যার হাত ধরে রাজ্যে সুস্থতার হার আরও বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৪৮ শতাংশ। — রাজ্যসরকারের স্বাস্থ্য দফতরের দৈনিক বুলেটিন-এর সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026