মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, সোমবার গভীর রাতে ভারতীয় যাদুঘরের সামনে ২ যুবক ও ২ তরুণীকে রাস্তায় বসে থাকতে দেখেন কলকাতা পুলিশের ২ কনস্টেবল। কাছে যেতে দেখা যায় ৪ জনই রাস্তায় বসে মদ্যপান করছে। বাধা দেয় পুলিশ। তাদের সেখান থেকে চলেও যেতে বলে। অভিযোগ, তখনই ২ যুবক কনস্টেবলদের ধাক্কা মারে। সঙ্গে চলে দেদার গালিগালাজ। এদের মধ্যে একজন এক কনস্টেবলের হাতের রাইফেল নিয়েও টানাটানি শুরু করে। এই অবস্থায় কনস্টেবলরা নিউ মার্কেট থানায় খবর দেন। থানা থেকে পুলিশ এসে চারজনকেই আটক করে। পরে চরণজিৎ সিং ও সঞ্জয় দত্ত নামে ২ যুবককে গ্রেফতার করে পুলিশ।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…